

সারা দেশের ন্যায় চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।বিজয়া দশমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর চারটি নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
২১ অক্টোবর বুধবার বিকেল ৩টায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও নগরীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট,কালুরঘাট এবং উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।এ সময় শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনস্থলে নিয়ে গিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
এ ছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নদী, সমুদ্র উপকূল ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের মাঝে রেখে গেছে আনন্দ,সম্প্রীতি ও সৌহার্দ্যের স্মৃতি।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।