ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শাহীন বেপারী (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কুমারপাড়া কলোনী রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বেপারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কুমারপাড়া কলোনী রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়েন শাহীন বেপারী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।