home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাচোলে মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান, নাচোল উপজেলা, প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান, নাচোল উপজেলা, প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩১

Facebook
Twitter

নাচোলে মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হয়েছে।

মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বনভোজন ২০২৬। বুধবার (২১ অক্টোবর) নাচোলের গ্রীনল্যান্ড শিশু পার্কে আনন্দঘন পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন, মাক্তাপুর হাই স্কুলের প্রথম ব্যাচের ছাত্রী ও নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, মাক্তাপুর হাই স্কুলের প্রথম বিসিএস ক্যাডার (৩৩তম বিসিএস) তোফায়েল আহমেদসহ শীশ মোহাম্মদ, মোঃ লিটন, মোঃ রিয়েল ও ইমরান আলী।


দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা একই রকম টি-শার্ট পড়ে অংশগ্রহণ করেন। এবং পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণা ও আনন্দঘন বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠীদের একসঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে ফিরে আসে বিদ্যালয়জীবনের নানা স্মৃতি। এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


সভাপতি তার বক্তব্যে বলেন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।


“এক স্কুল" এক পরিবার" স্মৃতির বন্ধন চিরকাল”

—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ মিলনমেলা, ২০০০ থেকে ২০২৬ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান-পূর্ব মুহূর্তে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কিছু ছাত্রদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।