home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দেবীকে বিদায়: চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২১:২৪

Facebook
Twitter

দেবীকে বিদায়: চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

নিজ নিজ কাজে ফিরছে নিয়ে ব্যস্ত হিন্দু ধর্মীরা

উৎসবের আমেজ আর বিদায়ের সুরের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, অঞ্জলি প্রদান ও সিঁদুর খেলার মাধ্যমে ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন। বুধবার ২১ অক্টোবর সকালে জেলা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবীর চরণে শেষ অঞ্জলি প্রদান। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ। এদিকে বিজয়া দশমীর অন্যতম মূল আকর্ষণ ছিল 'সিঁদুর খেলা'। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে নিজেদের সধবা রূপের স্থায়ীত্ব এবং পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করেন। পরে তারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলেনি বিজয়ার আনন্দ। দীর্ঘ ছয় দিনের পূজা-অর্চনা, আরতি ও আলোকসজ্জার আনন্দের পর মণ্ডপে মণ্ডপে এখন কেবলই বিদায়ের করুণ সুর। আগামী বছর দেবী আবারও মর্ত্যে আসবেন—এই আশাবাদ ব্যক্ত করে এবং "আসছে বছর আবার হবে" ধ্বনিতে মুখরিত হয়ে জেলা শহরসহ আশপাশের নদী ও জলাশয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।