home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আঞ্চলিক সাংবাদিক ফোরামের উদ্যোগে সংবর্ধনা

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২১:২৪

Facebook
Twitter

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আঞ্চলিক সাংবাদিক ফোরামের উদ্যোগে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম ও সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০ টার সময় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আঞ্চলিক সাংবাদিক ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করায় ইউএনও মোঃ মাজহারুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যদিকে, সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করায় নাহিদ উজ্জামানকে সংবর্ধনা জানানো হয়। তিনি আঞ্চলিক সাংবাদিক ফোরামের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোহাঃ জালাল উদ্দীন সহ অন্যান্যরা। 


এসময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করায় আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু আমার একার নয়; এটি উপজেলা প্রশাসনের সহকর্মী, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। আঞ্চলিক সাংবাদিক ফোরাম আমাকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকেরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।