

ঠাকুরগাঁও -১ আসন উপ-নির্বাচন রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসংযোগ ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রুহিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় টিম প্রধান ও সহ-সভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল এবং ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুসহ স্থানীয় নেতা-কর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট তুলে দেন। কর্মসূচি শেষে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান ড. মফিদুল আলম খান বলেন, আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তৃণমূলের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। রুহিয়ার সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ ও সাড়া আমরা দেখেছি, তা অত্যন্ত আশা জাগায়। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে জনগণের পাশে থাকবে। রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু জানান, কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। এই গণসংযোগের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা যেমন চাঙ্গা হচ্ছেন, তেমনি সাধারণ ভোটারদের সাথেও আমাদের নিবিড় রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে উঠছে। কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।