

নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহযোগিতা করে রুম টু রিড বাংলাদেশ, নাটোর অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রয়োজনীয়তা, যৌন হয়রানির সংজ্ঞা, আইনগত দিক, প্রতিরোধে করণীয় এবং হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে কমিটিকে আরও কার্যকর ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও হয়রানিমুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।