home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুড়িগ্রাম সদর হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন ও মশা নিধন কর্মসূচি

মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।কুড়িগ্রাম।

আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯

Facebook
Twitter

কুড়িগ্রাম সদর হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন ও মশা নিধন কর্মসূচি

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন এবং হাসপাতাল সংলগ্ন মসজিদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখা।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মশা নিধনের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন। সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন সদর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এবং জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শেষে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।