

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় ১০ জনপ্রতিনিধির যোগদান।
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে দলটির আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের হাতে হাত রেখে সাবেক এক ইউপি চেয়ারম্যান এবং প্রায় ১০ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য যোগদান করেছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় মোল্লাহাট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সভাপতি মুফতি মাওলানা রমিজ উদ্দিন, মুফতি রুহুল আমিন, মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহসম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটির সদস্য মাসরুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, সারা দেশে বিভিন্ন সংগঠন থেকে দলে দলে মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এ কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে জনপ্রতিনিধিদের যোগদানের বিষয়টি দলীয় নেতাকর্মীদের মধ্যে গুরুত্ব পায়।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।