

আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নেজামপুর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ আমিনুল হক। মোট ১৮১ জন চোখের রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ৭০ জন রুগী ছানি অপারেশনের জন্য বাছায় করা হয়। তার মধ্যে ৩১ জন রুগী ছানি অপারেশনের জন্য চক্ষু হাসপাতালে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ।
অর্গানাইজার গোলাম রাব্বানীর সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদকে জানান - সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।যাওয়া আসা, থাকা খাওয়া, অপারেশন, ঔষধ এবং কালো চশমা ও ফ্রী দেয়া হবে।আগামী ডিসেম্বর পর্যন্ত এ ভাবে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়া হবে। আগামী ডিসেম্বরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়ার কথা রয়েছে। সিরিয়ালের জন্য এবং রুগীদের কাউন্সিলিং এর দায়িত্ব পালন করেন সাংবাদিক আঃ রহমান মানিক। নেজামপুর ইউনিয়নের সচিব, মেম্বার ও গ্রাম পুলিশ সহ সকলে যথেষ্ট সহযোগিতা করায় হাসপাতাল কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানান।
এলাকার সুধীজন এ রকম ক্যাম্প পুনঃ করার জন্য ক্যাপ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।