home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় ফুচকা ও বিস্কুটসহ কাভার্ড ভ্যান জব্দ

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১৩:১১

Facebook
Twitter

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় ফুচকা ও বিস্কুটসহ কাভার্ড ভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ ফুচকা ও বিস্কুটবোঝাই একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। অভিযানস্থলটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।


এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটির গতি রোধ করেন। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।


জব্দকৃত পণ্যের বিবরণ তুলে ধরে বিজিবি জানায়, এর মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা এবং ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।


এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বাহিনীটি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত অঞ্চলে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।