home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

Facebook
Twitter

সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন

সীতাকুণ্ডে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়মের এবং অস্বাস্থ্যকর পরিবেশের বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন কে ডেকে নিয়ে আটক করেন মুসকান কারখানার এক কর্মকর্তা।পরে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিলে কোন অভিযোগ ছাড়া এস আই নুরুলুল্লাহ সাংবাদিক জয়নালকে থানায় নিয়প ১৮ ঘণ্টা আটক করে রেখে পরবর্তীতে মামলা দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে আজ
শনিবার(২৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়,মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন,জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি মুসকান ড্রিংকিংএর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে
গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্হিত মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় থেকে আটক করে পুলিশ এবং এই অনিয়মের সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলায় দৈনিক জনবানী সাংবাদিক জয়নাল আবেদীন কে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ ও সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম,ওসি তদন্ত মোস্তফা ও এস আই নুর উল্লাহ সহ এদের প্রত্যাহারের দাবি ও সাংবাদিক জয়নাল আবেদীন কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে বক্তারা।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে, তাহলে সীতাকুন্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সাংবাদিক সমাজ।শনিবার বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ওই দাবি জানান সাংবাদিক মহল।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুন্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল বলেন,দৈনিক জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে তারাও সংবাদ এর মাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মামলা করত।তারা জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘন্টা থানায়
আটক করে রেখে মামলা দিয়ে একটি সমালোচনা সৃষ্টি করেছে।তিনি আরো বলেন বিগত ২৩-২৪ সালের আগের
পরিস্থিতি ভেবে কেউ যেন আইন লুকিয়ে অন্যায় না করেন।
আজকের মানববন্ধনের প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, সীতাকুণ্ড উপজেলার দৈনিক জনবানীর সাংবাদিক ও
বাংলাদেশ সংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন আজ একটা অনুসন্ধানী প্রতিবেদনের করণে তাঁর বিরুদ্ধে মামলা করার উদ্দেশ্য সীতাকুন্ড থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন তথ্য প্রযুক্তি আইন, ডিজিটাল সিকিউরিটি আইন,সাইবার নিরাপত্তা আইনের বিরুদ্ধে, সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমে স্বাধীনতার জন্য একাধিকবার আন্দোলন করে আসছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার ঘটনা আমরা কল্পনা করতে পারি না।
তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই,সীতাকুণ্ড জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনসহ যেসব কারাবন্দী সাংবাদিক কারা ভোগ করছেন তাদের মুক্তি গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তাই মুক্তির অবসান ঘটাতে দৃঢ় পতেক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে গণমাধ্যম কর্মীরা যেন আইনের পূর্ব সুরক্ষায় ভাবে কাজ করতে পারে তার নিশ্চিত করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,দৈনিক আমার সংবাদে সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু,দৈনিক গণকষ্ঠ আমজাদ হোসেন,আনন্দ টিভির ইমরান হোসেন, সাংবাদিক রমিজ,
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক,আর কে হেলাল,সহ-সভাপতি আওরঙ্গজেব ভূঁইয়া রাজু, অর্থ সম্পাদক,হাসান তারেক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,মিরসরাই উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাকিব উদ্দিন।এছাড়াও মানববন্ধনে প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।