home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভালুকায় শারদীয় দুর্গোৎসব: ৪নং ধীতপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

বিশেষ প্রতিনিধি:
বিশেষ প্রতিনিধি:বিশেষ প্রতিনিধি

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

Facebook
Twitter

ভালুকায় শারদীয় দুর্গোৎসব: ৪নং ধীতপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

​ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ নাজিম উদ্দিন নাজিম-এর ব্যক্তিগত উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি শত শত গাড়ি বহর নিয়ে ধীতপুর ইউনিয়নের ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর নেন। একই সাথে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।

​পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ নাজিম উদ্দিন নাজিম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। ধীতপুর ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে।"

​এ সময় উপস্থিত স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা তাঁর এই উদার উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।