home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১ নভেম্বর ২০২৬, ১৪:৫৫

Facebook
Twitter

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ।

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"।

প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।


রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।


পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করেন।


আলোচনা সভা শেষে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা প্রকৌশলী হারুন অর রশিদ (হারুন), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক (শামীম), যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল এবং যুব উন্নয়নের সফল উদ্যোক্তা মো. নাসির উদ্দিন।


এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। তাদের দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে জাতীয় উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।