

আসন্ন ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎসবমুখর পরিবেশ। এরই ধারাবাহিকতায় ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মোঃ ইলিয়াছ মন্ডল।
মোঃ ইলিয়াছ মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ২নং ওয়ার্ড শাখা খারুয়ালী জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থেকে তিনি সততা ও নিষ্ঠার সাথে সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে আলোকপাত করে মোঃ ইলিয়াছ মন্ডল বলেন, "ভালুকা ইউনিয়নের জনগণের সেবা করা এবং এলাকাকে একটি মডেল ও আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতায় আমি এলাকার মানুষের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সমাজ থেকে অপরাধ দূরীকরণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।"
তিনি আরও বলেন, "আমি কোনো ক্ষমতার লোভে নয়, জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। ইউনিয়নের সর্বস্তরের আপামর মেহনতি মানুষ, মুরুব্বি ও যুবসমাজ আমার মূল চালিকাশক্তি। আসন্ন নির্বাচনে ৬নং ভালুকা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।"
এদিকে, তৃণমূলের রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত ও জনবান্ধব নেতা হিসেবে মোঃ ইলিয়াছ মন্ডলের চেয়ারম্যান পদে আগমনের খবরে ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, একজন সৎ, পরিশ্রমী ও কর্মীবান্ধব নেতা নির্বাচিত হলে ইউনিয়নের নানামুখী উন্নয়ন ত্বরান্বিত হবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।