home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভোলাহাটে ছিনতাইয়ের একদিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ২৩:২৯

Facebook
Twitter

ভোলাহাটে ছিনতাইয়ের একদিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছিনতাইয়ের ঘটনার একদিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে প্রায় ৫০০ গজ দূরে একটি আমবাগান থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার তালপল্লী এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে ভোলাহাট থানা পুলিশ।


এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তালপল্লী এলাকার পাশের খালসংলগ্ন আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে একটি আমবাগানে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মোটরসাইকেলটি চাবিসহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।