home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

ফজলে করিম মো. নাজমুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার।
ফজলে করিম মো. নাজমুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার।কিশোরগঞ্জ

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

Facebook
Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  

ঘোষিত কমিটিতে অধ্যাপক নাজমুল আলমকে সভাপতি, ডা. মোহাম্মদ মাসুদ রানা ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং এডভোকেট আব্দুল্লাহ আল বোখারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুমোদিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. জামাল উদ্দিন খান মারুফ, নাদিরা সুলতানা সুমা ও খন্দকার মতিউল আলম। এছাড়া মীর সাখাওয়াত হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।  

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সালাহউদ্দিন রমি, প্রফেসর ড. মিজানুর রহমান, দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, আফজালুর রহমান, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সাংস্কৃতিক সম্পাদক এনামুল পাটোয়ারীসহ কিশোরগঞ্জ নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ।  

এ সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা এবং জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সব সদস্যকে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কিশোরগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।  

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা কমিটির দফতর সম্পাদক এডভোকেট সারোয়ার আলম।  

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।