home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চাঁপাইনবাবগঞ্জে এস আর বির যৌথ অভিযানে জালনোট জব্দ

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮

Facebook
Twitter

চাঁপাইনবাবগঞ্জে এস আর বির যৌথ অভিযানে জালনোট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৯৩,০০০.০০ (পাঁচ লক্ষ তিরানব্বই হাজার) জাল টাকাসহ ০৩ জন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ।

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখ ১২.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটের নীচতলার প্রবেশ পথ হতে দক্ষিন দিকে ৩ নং দোকানে কতিপয় কয়েকজন ব্যক্তি জালটাকা নিয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র যৌথ আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে ৫,৯৩,০০০.০০ (পাঁচ লক্ষ তিরানব্বই হাজার) জাল টাকাসহ ০৩ জন জাল টাকা ব্যবসায়ী ১। মোঃ বশির উদ্দিন (৫৬), পিতা-মৃত আজাহার আলী, সাং-পার দিলালপুর, পোঃ কানসার্ট, ২। মোঃ মানিক (৩৮), পিতা-মৃত রজবুল হক, সাং-কলাবাড়ী, পোঃ মোবারকপুর ৩। মোঃ ইউসুফ আলী (৫০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-চাঁদ শিকারী, পোঃ বিনোদপুর খাসেরহাট, সর্বথানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৫,৯৩,০০০/-জাল টাকা, নগদ অর্থ ২০,৬৪০ টাকা, মোবাইল ফোন-০৩ টি, এটিএম কার্ড-০২ টি এবং মানিব্যাগ-০২ টি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।এস আর বি - ৫ সিপিসি সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।