২৮ অক্টোবর ২০২৬
preview
শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে  সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ডা. কেরামত আলী। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, থানা পুলিশের প্রতিনিধি,  বিজিবি'র প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা ও সমালোচনা হয়। মহাসড়কে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জনস্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সর্বপরি, কৃষকদের নায্য অধিকার সার সংকট সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com