২৭ অক্টোবর ২০২৬
preview
সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় নারী ও শিশু সহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ৫ যাত্রী নিহত হয়।আহত হন আরও ৮ যাত্রী।

সোমবার রাত আনুমানিক ২ টার দিকে ঢাকা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা রয়েল সিমেন্টর পাশে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশ্য যাচ্ছিলেন হঠাৎ পথে
যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি মহাসড়কের পাশে থামানো হলে এসময় বাসের যাত্রীরা নেমে সড়কের এক পাশে অবস্থান নেন।তখন দ্রুতগামী একটি লরি সজোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেন।এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

জানা যায় নিহতদের মধ্যে ৬ বচ্ছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর নেত্রকোনার বলে জানা গিয়েছে।এবং এ নিহতদের মধ্যে একজন শিশু তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আহতদের মধ্যে এক জন ফাতেমা ও তার ৮ বছরে ছেলে রাকিব নামে বলে জানা গেছে।তাদের বাড়িও নেত্রকোনা সদর উপজেলা এলেকায়। দুর্ঘটনায় আহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশন কর্মকর্তা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,বাসটি
যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন ওই সময় যাত্রীরা নেমে পাশে দাঁড়ালে ঢাকামুখী একটি লরি এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়।বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যান।

এ বিষয়ে বার আউলিয়ার হাইওয়ে থানার সার্জেন্ট, মোঃ শামীম আলম বলেন,রাত আনুমানিক দুইটার সময় দাঁড়িয়ে থাকা কয়জন বাস যাত্রীকে একটি লরি এসে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।হাসপাতালে নিয়ে গেলে দুজনকে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।বাকিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com