২৫ অক্টোবর ২০২৬
preview
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন শিহাব উদ্দিন হানিফ

আজিজুল হক


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কিশোরগঞ্জ জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক  শিহাব উদ্দিন হানিফ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় শিহাব উদ্দিন হানিফ বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।

শিহাব উদ্দিন হানিফ আরও বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন, তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় ঐক্য বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রতিহিংসা ও বিশৃঙ্খলার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তায় তিনি যুবদলের উত্তরোত্তর সাফল্য, সাংগঠনিক শক্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com