২৫ অক্টোবর ২০২৬
preview
নাচোলে থানায় চুরির অভিযোগ দায়ের

মোঃ হাবিবুর রহমান, নাচোল উপজেলা, প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরির ঘটনা ঘটেছে, এই মর্মে নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফুলসন বেগম। এই বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


স্থানীয় ও অভিযোগ সূত্র জানা যায় উপজেলার কসবা ইউনিয়নের কালইর (মইমপুর) গ্রামের মহিরুল ইসলাম এর বাড়িতে গত বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 


এই বিষয়ে মহিরুল ইসলাম এর স্ত্রী ফুলসন বেগম বলেন, এসডিএফ এনজিওতে আমি চাকরি করি। অনুমান ৮: টার দিকে আমার বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমাতে যাই। আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখতে পাই যে, আমার বাড়িতে রাখা এসডিএফ (গ্রাম সমিতি) দেওয়া ১ টি ল্যাপটপ, ১ টি স্মার্ট ভিভো ওয়াই/২৭ মোবাইল ফোন, এবং নগদ ১০,০০০/-টাকা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। আমার ধারণা বুধবার রাতে আনুমানিক ১টা থেকে ৩ টার মধ্যে কে বা কাহারা আমার উপরোক্ত মালামাল গুলি চুরি করে নিয়ে যায়। এছাড়াও ফুলশনের স্বামী মহিরুল ইসলাম বলেন, উক্ত বিষয়ে আমি-সহ আমার আত্মীয়স্বজন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেছি কিন্তু খোঁজাখুজি করে কোন তথ্য না পাওয়া গেলে পরবর্তীতে আইনী প্রক্রিয়া গ্রহন করেছি।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com