মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এতে চেয়ারম্যান পদপ্রার্থী, গণমানুষের অধিকার আদায়ের লড়াকু নেতা মুহাম্মদ ইমামুল হুদার পক্ষে বোয়ালিয়া কাউন্সিল বাজারে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণসংযোগে সরাসরি অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ব্যাপক প্রচার-প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।
গণসংযোগকালে সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান বোয়ালিয়া কাউন্সিল বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ড. মিজানুর রহমান বললে
বোয়ালিয়া ইউনিয়নের কৃতি সন্তান মুহাম্মদ ইমামুল হুদা ভাই এ অঞ্চলের মানুষের পাশে থাকা এক বিশ্বস্ত ও পরীক্ষিত নেতা বোয়ালিয়া ইউনিয়নের একটি আধুনিক সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইমামুল হুদা ভাইয়ের কোন বিকল্প নেই। যোগ্য ও সঠিক নেতৃত্বের স্বার্থে আমাদের সবাইকে একযোগে তার পাশে দাঁড়াতে হবে।
এ সময় মাননীয় সংসদ সদস্য বোয়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইমামুল হুদা ভাইয়ের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করেন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই আগমন ও প্রচারণাকে কেন্দ্র করে বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় সাধারণ জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সর্বস্তরের জনগণ বোয়ালিয়া ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মুহাম্মদ ইমামুল হুদা ভাইয়ের বিজয়ের লক্ষ্যে সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করছেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com