মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেসাল ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম পরিবহনের বাসটি ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। অন্যদিকে, দেশ ট্রাভেলসের বাসটি নাটোর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম থানা মোড় এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।
বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলমগীর জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com