রেদওয়ান, জেলা প্রতিনিধি
দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. নয়ন পাটোয়ারী
ভোলার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. নয়ন পাটোয়ারী ব্যবসায়ীদের ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
‘ঐকতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমরা একসাথে’—এমন স্লোগান সামনে রেখে প্রচার চালাচ্ছেন মো. নয়ন পাটোয়ারী। তার প্রচারপত্রে ‘ব্যবসায়ীর উন্নয়নই আমার অঙ্গীকার’ বার্তাটিও তুলে ধরা হয়েছে।
প্রচারপত্রে সততা, নিষ্ঠা ও সবার সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বাজারের পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়ীবান্ধব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশাও তুলে ধরা হয়েছে।
দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করতে ব্যবসায়ীদের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com