২০ অক্টোবর ২০২৬
preview
উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের রুহিয়ায় দিনব্যাপী গণসংযোগ

ডেক্স রিপোর্ট

ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমিন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভা পরিচালনা করেছেন। মঙ্গলবার সকাল থেকে ৬ নং সেনুয়া ইউনিয়ন ও ৩ নং রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি দলীয় সূত্রে জানা যায়, সকালে ৬ নং সেনুয়া ইউনিয়নের চৌধুরীর হাট এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। পর্যায়ক্রমে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় মাঠ, খারুয়াডাংগা হাই স্কুল মাঠ, কিসমত চামেশ্বরী দাখিল মাদ্রাসা মাঠ, মোলানখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, ৩ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী বদেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠ, দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাজাগাঁও বাদিয়া মার্কেট, চাপাতি মোলানীডাঙ্গা দুর্গা পূজা মণ্ডপ সংলগ্ন মাঠ ও চাপাতি চুয়ামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে উত্তর বঠিনা পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি চেয়ারম্যান, রুহিয়া উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক এবং সেনুয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ মকবুল হোসেন, সেনুয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক আব্বাস আলী, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম নুরু সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মাস্টার সহ জেলা উপজেলা স্থানীয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার পুনর্বহাল ও রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব। পাশাপাশি, আমাদের কৃষক ভাইয়েরা যেন সরাসরি খোলা বাজারে সহজে সার পেতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com