১৯ অক্টোবর ২০২৬
preview
ব্রাহ্মণবাড়িয়ায় ২ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার, সদর থানায় মামলা

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মীর লুৎফার রহমান (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) দুপুর ১টা থেকে ১:৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মীর লুৎফার রহমান বাগেরহাট জেলার রামপাল থানার পারগোবিন্দপুর গ্রামের মৃত মীর মাহতাব ও মৃত রহিমা খাতুনের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পুনিআউট বাইপাস সংলগ্ন যাত্রী ছাউনির সামনে তল্লাশি চৌকি বসায়। এসময় সন্দেহভাজন হিসেবে মীর লুৎফার রহমানকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং তিনি নিজেই বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com