মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক মোঃ রানা বিজিবির সদস্য। তিনি বর্তমানে রাঙামাটির একটি বিজিবি ক্যাম্পে কর্মরত বলে জানা গেছে। তাঁর পিতার নাম মৃত আব্দুস ছাত্তার। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর এলাকার নিকুরকান্দা গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, বিজিবি মোঃ রানা আগে আখাউড়া চেকপোস্ট চাকরি করতেন।
৬০০ পিস ইয়াবাসহ আটকের পর, আসামি রানাকে আখাউড়া থানা পুলিশ থানায় নিয়ে যায়। উক্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com