মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার (আয়োজিত অনুষ্ঠানে) উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করেন এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর,উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার কুন্ডু, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ মোঃ মাহাবুবুর রহমান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম,বনপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা,এনসিপি নেতা হাফিজুর রহমান, জুলাই যোদ্ধা আমির হামজা।
বিশেষ আকর্ষণ ও উপস্থিতি
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও আত্মত্যাগের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জুলাই আন্দোলনের বিশিষ্ট যোদ্ধাসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com