home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ৪ আগস্ট ২০২৬, ২০:৩১

Facebook
Twitter

নাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খোরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং ২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য ও সহকারী শিক্ষক জয়শ্রী প্রামানিকের সঞ্চালনায় এতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীয়াংকা দাস।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, খোরশেদমোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাদিকুল ইসলাম, প্রধান শিক্ষক, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় হুমায়ুন কবির আজম, সহকারী অধ্যাপক, রাজবাড়ি কলেজ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিকএ সময় আমন্ত্রিত অতিথিরা ছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রীয়াংকা দাস শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।