home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তাড়াইলে শহীদদের স্মরণে দোয়া-মিলাদ ও কবর জিয়ারত

আজিজুল হক
আজিজুল হকচিফ রিপোর্টার

আপডেট: ৬ আগস্ট ২০২৬, ০৩:৪৭

Facebook
Twitter

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তাড়াইলে শহীদদের স্মরণে দোয়া-মিলাদ ও কবর জিয়ারত


নিজস্ব প্রতিনিধি, হাফেজ মো. রুহুল আমিন তাড়াইল (কিশোরগঞ্জ):


৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে বীর শহীদ ও পঙ্গুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল এবং বীর শহীদ তারিকুল ইসলাম রুবেল-এর কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম মুকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, সহ-সভাপতি ওমর ফারুক কাঞ্চন, সহ-সভাপতি আব্দুর রহমান দুলাল, বিএনপি নেতা মো. নুর মোহাম্মদ ভূঁইয়া, তাড়াইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুর মোহাম্মদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ওমর ফারুক, তাড়াইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জি এম হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. হিমেল মিয়া, মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ইফতিকার আহমেদ জুয়েল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি মাসুদ পারভেজ, জাতীয়তাবাদী তাঁতী দল তাড়াইল উপজেলা আহ্বায়ক মো. নজরুল, জাতীয়তাবাদী কৃষক দল তাড়াইল উপজেলা আহ্বায়ক মো. কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির গর্ব। শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আহত ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের দাবি জানান।

পরে উপস্থিত নেতাকর্মীরা বীর শহীদ তারিকুল ইসলাম রুবেল-এর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাড়াইল উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ এইচ এম রুহুল আমিন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।